Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গুজরাটবাসীর কাছে প্রধানমন্ত্রীর আবেদন


গুজরাটের প্রিয় ভাই-বোনেরা, গতকাল থেকে মহাত্মা গান্ধী ও সর্দার প্যাটেলের জন্মস্থানে যে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যেভাবে হিংসাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে তাতে আমি ব্যথিত। আমরা জানি যে, হিংসা দিয়ে কাজের কাজ কিছুই হয় না।

আমরা সব সময়েই বিশ্বাস করি যে, ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করে গেলেই রাজ্যের উন্নয়ন সম্ভব।

আমি আমার ভাই ও বোনেদের কাছে আবেদন জানিয়ে বলি যে, এই মুহূর্তে একটি মাত্র মন্ত্রেই আমাদের বিশ্বাস রাখতে হবে আর তা হল, ‘শান্তি’। আলাপ-আলোচনার মাধ্যমেই প্রত্যেকেটি বিষয়ের সমাধান সম্ভব।

গণতন্ত্রের শক্তিতে আমাদের বিশ্বাস রাখতে হবে। আলাপ-আলোচনার মাধ্যমেই যাবতীয় সমস্যা সমাধানের জন্য আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে, যাতে গুজরাটকে এক নতুন উচ্চতায় উন্নীত করা সম্ভব হয়। এটাই হল গুজরাটের ভাই-বোনের কাছে আমার বিনীত আবেদন।