Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের মেয়াদ বাড়ল


বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের মেয়াদ চার মাস বৃদ্ধির ব্যাপারে অর্থাৎ চলতি বছরের শেষদিন পর্যন্ত মেয়াদ বহাল রাখার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে|

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারী সপ্তম বেতন আয়োগ গঠন করে| এই কমিশনে পরবর্তী ১৮ মাসের মধ্যে, অর্থাৎ চলতি মাসের ২৭ তারিখের মধ্যেই এর সুপারিশ জমা দেবার কথা ছিল| কিন্তু কাজের ব্যাপক পরিসর, সংশ্লিষ্ট সব পক্ষের থেকে বিস্তারিত দাবিদাওয়া ইত্যাদি গ্রহণ করার জন্য সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের পক্ষ থেকে চার মাস মেয়াদ বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল|

PG/SC/SB/AGT