পিএমইন্ডিয়া
ভারত ও গ্রিসেরমধ্যে বিমান পরিষেবা চালু হতে চলেছে। আজ এই মর্মে এক চুক্তি স্বাক্ষরের প্রাস্তাবঅনুমোদিত হ’ল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে।
প্রস্তাবিত এইচুক্তিটি দু’দেশের মধ্যে বৃহত্তর বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময়কর্মসূচি প্রসারের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনাময়। অসামরিক বিমান পরিষেবা ক্ষেত্রেসাম্প্রতিককালে যে প্রসার ও উন্নয়ন ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতে ভারত ও গ্রিস সম্মতহয় এই পরিষেবা চালুর লক্ষ্যে এক চুক্তি সম্পাদনের বিষয়ে। প্রসঙ্গত উল্লেখ্য,বর্তমানে ভারত ও গ্রিসের মধ্যে বিমান পরিষেবা সম্পর্কিত কোনও চুক্তি নেই। গত বছরসেপ্টেম্বর মাসের ৬ ও ৭ তারিখে নয়াদিল্লিতে দু’দেশের প্রতিনিধিদলের আলোচনা ওমতবিনিময়ের শেষে বিমান পরিষেবা চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়। অসামরিকবিমান পরিবহণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থার (আইসিএও) সর্বশেষ নিয়মনীতি অনুসরণকরেই এই চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে।
চুক্তির মূললক্ষ্যণীয় বিষয়গুলি হ’ল :
১) দুটি দেশইএকটি বা তার বেশি বিমান পরিষেবা সংস্থার মাধ্যমে বিমান চলাচল শুরু করতে পারবে।
২) বিমানপরিষেবার প্রসারের লক্ষ্যে অনুমোদিত বিমান পরিবহণ সংস্থাগুলির একে অন্যের দেশেকার্যালয় খোলার অধিকার থাকবে।
৩) চুক্তিনির্দিষ্ট ও নির্ধারিত রুটগুলিতে বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে সমান সুযোগ পাওয়ারঅধিকার হবে দু’দেশের অনুমোদিত বিমান সংস্থাগুলি।
৪) সহযোগিতা ওসমন্বয়ের ভিত্তিতে একে অন্যের দেশে পরস্পরের মধ্যে কিংবা তৃতীয় কোনও সংস্থার সঙ্গেবিপণন সম্পর্কিত সমঝোতায় আবদ্ধ হতে পারবে।
৫) বিমানচলাচলের রুট অনুযায়ী ভারতীয় বিমান পরিষেবা সংস্থাগুলি এথেন্স, থেসালোনিকি ওহেরাকলায়ন পর্যন্ত বিমান পরিষেবা চালু করতে পারবে। এছাড়াও, আরও তিনটি রুটে এইবিমান পরিষেবা চালুর সংস্থান রাখা হবে। অন্যদিকে নয়াদিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু,কলকাতা, হায়দরাবাদ এবং চেন্নাই – এই ছ’টি মেট্রো নগরীতে বিমান পরিষেবা চালুরসু্যোগ লাভ করবে গ্রিস সাধারণতন্ত্রের বিমান পরিষেবা সংস্থাগুলি।
PG/SKD/SB