পিএমইন্ডিয়া
বিমুদ্রাকরণের পর থেকে ইউপিআই-এর মাধ্যমে লেনদেন বৃদ্ধি পেয়েছে ৫৮৪শতাংশ। ঐ একই সময়কালে আধারের মাধ্যমে লেনদেনের ঘটনা বেড়েছে ১,৩৫২ শতাংশ। গত বছর ৩০ডিসেম্বর তারিখে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে ‘ভীম’ নামের ইউপিআই অ্যাপটিচালু করেছিলেন, সূচনাকাল থেকে এ পর্যন্ত তা ডাউনলোড করা হয়েছে ১ কোটি ৮০ লক্ষেরওবেশি। অক্টোবর, ২০১৬ থেকে এ পর্যন্ত ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে পিওএস-এর মাধ্যমেলেনদেন । দেশের বাণিজ্য প্রতিনিধিরা যে বেশ সাগ্রহেই এগিয়ে এসেছেন নগদহীন লেনদেনব্যবস্থায় এ ঘটনা তারই প্রমাণ।
প্রসঙ্গত উল্লেখ্য, নিতি আয়োগ গত ২৫ ডিসেম্বর, ২০১৬ তারিখে ‘লাকি গ্রাহকযোজনা’ এবং ‘ডিজি ধন ব্যাপার যোজনা’ নামে দুটি কর্মসূচির সূচনা করে। প্রথমটি ছিলক্রেতা সাধারণের জন্য এবং দ্বিতীয়টির লক্ষ্য বাণিজ্যিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলি।আগামী ১৪ এপ্রিল, ২০১৭ পর্যন্ত দুটি কর্মসূচিই চালু থাকবে। এর আওতায় প্রতিদিনপুরস্কার জেতার সুযোগ লাভ করছেন ১৫ হাজারেরও বেশি নাগরিক। পুরস্কার বাবদ এ পর্যন্তসাধারণ ক্রেতাদের দেওয়া হয়েছে ১৭৬,৯৫,৪০,০০০ টাকা এবং বাণিজ্য প্রতিনিধিদের৪৯,৫০,০০,০০০ টাকা। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ রয়েছেন পুরস্কার বিজেতাদেরতালিকায়।