Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ভারত-ফ্রান্স প্রযুক্তিগত সহায়তা : অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা রূপায়ণে ভারতীয়বিমানবন্দর কর্তৃপক্ষ (এ এ আই) এবং ফ্রান্সের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের(ডি জি এ সি) মধ্যে এক মউ স্বাক্ষরের প্রস্তাবে বুধবার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এদিন অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এইবৈঠকটি।

প্রযুক্তিগত সহযোগিতা বিনিময় কর্মসূচি ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষেরআধিকারিকদের দক্ষতা ও পারদর্শিতা বৃদ্ধির কাজে বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করাহচ্ছে। এছাড়াও ইঞ্জিনিয়ার, ম্যানেজার এবং প্রযুক্তি সংক্রান্ত কাজকর্মের সঙ্গেযুক্ত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণদানও এই কর্মসূচির অন্তর্ভূক্ত।

PG/SKD/SB