পিএমইন্ডিয়া
গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির রূপায়ণে সরকারি উন্নয়ন সহায়তাসম্পর্কিত দ্বিপাক্ষিক কর্মসূচির আওতায় বাজার থেকে সরাসরি ঋণ গ্রহণের জন্য আর্থিকদিক থেকে সচ্ছল রাজ্য সরকারি সংস্থাগুলিকে অনুমতি দেওয়ার লক্ষ্যে একনীতি-নির্দেশিকা আজ অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে । প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মহারাষ্ট্রেরসরকারি সংস্থা মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ)-কেওজাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জেআইসিএ)-র কাছে থেকে সরকারি উন্নয়নসহায়তা কর্মসূচির আওতায় সরাসরি ঋণ গ্রহণের অনুমতি দেওয়া হয়। মুম্বাইট্রান্স-হারবার লিঙ্ক প্রকল্প রূপায়ণে এই ঋণ ব্যবহার করা হবে। প্রকল্পটি গড়ে তুলতেখরচ হবে ১৭,৮৫৪ কোটি টাকা। এর মধ্যে ১৫,১০৯ কোটি টাকার ঋণ সহায়তা পাওয়া যাবে জেআইসিএ-রকাছ থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকটি রাজ্য সরকারি সংস্থা বর্তমানে জাতীয় দিকথেকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প রূপায়ণের কাজে যুক্ত রয়েছে। কিন্তু এইপ্রকল্পগুলি সম্পূর্ণ করতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের । এই কারণে প্রকল্প রূপায়ণের কাজ অব্যাহত রাখতে এবং সেগুলি সম্পূর্ণ করার কাজে রাজ্যসরকারি সংস্থাগুলিকে ঋণ গ্রহণের অনুমতিদানের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকেরএই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
PG/SKD/DM/