পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত-বাংলাদেশের চুক্তিকৃত পথের মধ্যে কুশিয়ারা নদীর আশুগঞ্জ-জাকিগঞ্জ অংশে এবং যমুনা নদীর সিরাজগঞ্জ-দইখাওয়া অংশে যৌথভাবে নদীর তলদেশে প্রয়োজনীয় খোদাই করে (ড্রেজিং) জলপথের উন্নয়নের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যেকার সমঝোতা স্মারকে (মউ) অনুমোদন দিল|
এই মউ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্যসম্ভার আনা-নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে| তাছাড়া তা শিলিগুড়ি এলাকার সরু পথে ভিরও কমাবে|
PG/SK/A.D.