পিএমইন্ডিয়া
কেরলের ত্রিচূরে ডাক বিভাগের যে জমি ও বাড়ি রয়েছে তা ত্রিচূরমিউনিসিপ্যাল কর্পোরেশনের হাতে তুলে দেওয়ার একটি প্রস্তাবে বুধবার সবুজ সঙ্কেত দিলকেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এদিন অনুষ্ঠিতহয় মন্ত্রিসভার বৈঠকটি। হস্তান্তরিত জমিটি ব্যবহার করা হবে পত্তলম রোডটিকে আরওচওড়া করে তোলার কাজে। বিনিময়ে, ত্রিচূর কেন্দ্রীয় ডাকঘরের অদূরে অবস্থিত সমানআয়তনের জমি তুলে দেওয়া হবে ডাক বিভাগের হাতে। এছাড়াও, ৩,৫০০ বর্গ ফুট জমিতে একটিডাকঘর নির্মাণ করে দেবে ত্রিচূর মিউনিসিপ্যাল কর্পোরেশন।
প্রস্তাবিত রাস্তাটি আরও প্রশস্ত হলে যাতায়াতের ক্ষেত্রে স্থানীয়জনসাধারণ বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
PG/SKD/DM