Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিজয়ওয়াড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেবুধবার বিজয়োয়াড়া বিমানবন্দর’কে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করারস্বীকৃতি দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪’র সংস্থান অনুসারে।

এর ফলে, রাজ্যের রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, কারণ –বিমানযাত্রীদের প্রতিযোগিতামূলক দামে আরও বেশি সংখ্যক উড়ানের মধ্য থেকে পছন্দসইউড়ান বেছে নেওয়ার সুযোগ মিলবে এবং তার ফলে অন্তর্দেশীয়/আন্তর্জাতিক পর্যটনেও জোয়ারআসবে। পরিণামে, অন্ধ্রপ্রদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

কোনও বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করার জন্য একদিকেযেমন সঙ্গতিসূচক উড়ান সম্ভাবনার প্রয়োজন হয়, অন্যদিকে তেমনই বিমান সংস্থাগুলির তরফথেকে আন্তর্জাতিক উড়ান চালানোর দাবি পেশ করা ও রাতে বিমান ওঠা-নামার জন্যযান্ত্রিক অবতরণ পদ্ধতি আইএলএস, রানওয়ের পর্যাপ্ত দৈর্ঘ্য ও আলোর ব্যবস্থা ইত্যাদিথাকার প্রয়োজন হয়। অন্ধ্রপ্রদেশ সরকারের উদ্যোগে এবং অন্যান্য শর্ত পূরণ করার ফলেইবিজয়োয়াড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি দেওয়া হ’ল।

PG/ SB