Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পরিবেশমন্ত্রী শ্রী অনিল মাধব দাভে’র প্রয়াণে শোক প্রধানমন্ত্রীর


পরিবেশ মন্ত্রী শ্রী অনিল মাধব দাভে’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“আমার বন্ধু এবং পরম শ্রদ্ধাভাজন সহকর্মী শ্রী অনিল মাধব দাভে’র আকস্মিকপ্রয়াণে আমি বিশেষভাবে শোকাহত। শোক ও সমবেদনা জানাই এই ঘটনায়।

জনসাধারণের এক সেবক হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন অনিল মাধব দাভেজি। পরিবেশসংরক্ষণের বিষয়ে তাঁর উৎসাহ ও আগ্রহ ছিল অসম্ভব রকমের।

গতকাল সন্ধ্যা পর্যন্ত নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমার কথাবার্তা হয়েছেঅনিল মাধব দাভেজির সঙ্গে। তাঁর এই মৃত্যু আমার কাছে এক ব্যক্তিগত ক্ষতির সামিল”।

PG/PB/SB