Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা দান কর্মসূচি দেশের সর্বত্র রূপায়নের প্রস্তাবে কর্ম-পরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


মাতৃত্বকালীন সুযোগ-সুবিধাদান সম্পর্কিত কর্মসূচিটি দেশের সর্বত্রযাতে রূপায়িত হয় সেই লক্ষ্যে একটি প্রস্তাবে আজ কর্ম-পরবর্তী অনুমোদন দিলকেন্দ্রীয় মন্ত্রিসভা। এবছরের পয়লা জানুয়ারি থেকে দেশের সবকটি জেলাতেই এই কর্মসূচিটিরপ্রসার ঘটানো হয়েছে। উল্লেখ্য, গত বছর ৩১ ডিসেম্বর তারিখে প্রধানমন্ত্রী তাঁর একভাষণে মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা ভারতের সর্বত্র প্রসারের কথা ঘোষণা করেছিলেন।

প্রসূতি মায়েদের আয় ও উপার্জনের ক্ষেত্রে যাতে কোনরকম ব্যঘাত না ঘটেএবং প্রসব পরবর্তী পর্যায়ে তাঁরা যাতে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পান তা নিশ্চিতকরাই মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা সম্পর্কিত কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য। শুধু তাইনয়, ঐ বিশেষ অবস্হায় তাঁরা যাতে পুষ্টির সুযোগ থেকে বঞ্চিত না থাকেন তা নিশ্চিতকরাও ঐ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এই কর্মসূচি রূপায়ণে ০১.০১.২০১৭ থেকে ৩১.০৩.২০২০ পর্যন্ত কেন্দ্র ওরাজ্য সরকারগুলির মিলিত ব্যয়ের পরিমাণ ১২,৬৬১ কোটি টাকা। ঐ সময়কালের মধ্যেশুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই ব্যয়ের মাত্রা দাঁড়াবে ৭৯৩২ কোটি টাকা।

আজ মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীস্বয়ং।

PG/SKD /NS/