Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট পদে হাসান রৌহানি পুনর্নিবাচিত হওয়ায় অভিনন্দন ভারতের প্রধানমন্ত্রীর


ইরানের প্রেসিডেন্ট পদে হাসান রৌহানি পুনর্নিবাচিত হওয়ায় তাঁকেঅভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“ আমার বন্ধুপ্রতিম প্রেসিডেন্ট হাসানরৌহানি পুনর্নিবাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই।

প্রেসিডেন্ট হাসানরৌহানির সচল ও গতিশীল নেতৃত্বে এক নতুন মাত্রায় উন্নীত হওয়ার লক্ষ্যে ইরানেরপ্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইরানের সঙ্গেস্হাপিত বিশেষ সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার কাজে ভারত স্হির প্রতিজ্ঞ। ”

PG/SKD /NS/…