পিএমইন্ডিয়া
উত্তরাখণ্ডেরউত্তরকাশীতে বাস দুর্ঘটনায় প্রাণহানির সংবাদে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে২ লক্ষ টাকা করে এককালীন অর্থ সহায়তার কথাও ঘোষণা করেছেন তিনি। আশঙ্কাজনকভাবেযাঁরা আহত হয়েছেন, তাঁদের প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
প্রধানমন্ত্রীতাঁর শোক বার্তায় বলেছেন – “উত্তরকাশীর দুর্ভাগ্যজনক বাসদুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সঙ্গে আমি আমার উদ্বেগ ওচিন্তাভাবনা ভাগ করে নিতে চাই। প্রার্থনা জানাই তাঁদের সঙ্গেই। আহতরা দ্রুত সুস্থহয়ে উঠুন এই কামনা করি।”
PG/SKD/DM/