পিএমইন্ডিয়া
ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স কোং লিঃ (আই আই এফ সি এল)-এ ২,৬০০ কোটি টাকার মূলধন যোগ করার বিষয়টিতে কর্ম-উত্তর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ এই অনুমোদন দেওয়া হয়। সংস্থাটির ভবিষ্যৎ কাজকর্মের প্রসার ও উন্নয়নে এই মূলধন ব্যবহার করা হবে।
আই আই এফ সি এল সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা যা কোম্পানি আইন ১৯৫৬ অনুযায়ী, ২০০৬-এর ৫ জানুয়ারি নথিভুক্ত হয়। ঐ সময় সংস্থার অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ ছিল ১০০০ কোটি টাকা। ২০০৬-এর এপ্রিল থেকে সংস্থাটি কাজ শুরু করে।
PG/SKD/DM./S