পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির পুলিশ কমিশনার শ্রী বি.এস. বাসি কে তলব করে রাজধানীতে ক্রমবর্ধমান অপরাধের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। গুণ্ডামী ও লুঠতরাজের সাম্প্রতিক ঘটনাগুলির দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব শ্রী এল.সি. গোয়েলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি গুণ্ডামী ও লুঠতরাজের ক্রমবর্ধমান ঘটনাগুলিতে বিশেষ নজর দিয়ে রাজধানীতে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে স্বরাষ্ট্র সচিবকে কাজ করার নির্দেশ দিয়েছেন।