Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বেরিলির বাস দুর্ঘটনায় প্রাণহানিরসংবাদে শোক ও সমবেদনা প্রধানমন্ত্রীর


উত্তরপ্রদেশেরবেরিলিতে এক বাস দুর্ঘটনায় প্রাণহানির সংবাদে শোক ও সমবেদনা প্রকাশ করেছেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“উত্তরপ্রদেশেরবেরিলিতে বাস দুর্ঘটনা বিশেষভাবে মর্মস্পর্শী। প্রাণহানির ঘটনায় জানাই আমার শোক ও সমবেদনা । আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা জানাই।”

বেরিলির এইদুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকার ত্রাণ সহায়তা মঞ্জুর করেছেনপ্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে। গুরুতরভাবে যাঁরা আহত হয়েছেন তাঁদেরজন্য মঞ্জুর করা হয়েছে ৫০ হাজার টাকা করে।

PG/SKD/DM