Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আই.সি.সি. ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী সার্ক রাষ্ট্র প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বললেন


নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আই.সি.সি. ক্রিকেট বিশ্বকাপ ২০১৫`তে অংশগ্রহণকারী সার্ক রাষ্ট্রগুলির প্রধানদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “রাষ্ট্রপতি @ashrafghani, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি সিরিসেনা`র সঙ্গে আমার কথা হয়েছে। ক্রিকেট বিশ্বকাপের জন্য তাঁদেরকে আমার শুভেচ্ছা জানিয়েছি। ৫টি সার্ক দেশ বিশ্বকাপ খেলছে এবং এরা খুবই উৎসাহিত। আমি নিশ্চিত যে, বিশ্বকাপে খেলোয়াড়সুলভ মানসিকতার প্রতিফলন ঘটবে যা ক্রীড়া অনুরাগীদেরও আনন্দ দেবে। আমাদের অঞ্চলে ক্রিকেট মানুষকে একত্রিত করে এবং সৌজন্যবোধ বাড়িয়ে তোলে। আশা করি, সার্ক অঞ্চলের খেলোয়াড়রা গভীর আবেগ নিয়ে খেলবে এবং এই অঞ্চলের জন্য সুনাম বাড়াবে। আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে নতুন বিদেশ সচিবকে শীঘ্রই সার্ক সফরে পাঠানো হবে”।