Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারত-বাংলাদেশসহযোগিতা চুক্তি : অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়


বৈদ্যুতিনও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিমধ্যেই সম্পাদিত একটি চুক্তিসম্পর্কে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিশদভাবে অবহিত করা হল প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীকে। বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী স্বয়ং।

ভারতও বাংলাদেশের মধ্যে মউ বা চুক্তিটি স্বাক্ষরিত হয় এ বছর এপ্রিল মাসে। ভারতেরবৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিদপ্তরের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিটির মেয়াদ পাঁচ বছর। মেয়াদের সময়সীমা উত্তীর্ণহলে দু’দেশের লিখিত সম্মতির ভিত্তিতে চুক্তিটির পুনর্নবীকরণের সংস্থানও রয়েছে।প্রয়োজনে, ছ’মাসের আগাম নোটিশের ভিত্তিতে চুক্তিটি প্রত্যাহারও করে নেওয়া যেতেপারে।

ই-গভর্ন্যান্স,এম-গভর্ন্যান্স, বৈদ্যুতিন পদ্ধতিতে সরকারি পরিষেবা, সাইবার নিরাপত্তা, দক্ষতাবৃদ্ধি সহ প্রযুক্তিগত বিভিন্ন ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতাপ্রসারের ব্যবস্থা রয়েছে সম্পাদিত এই চুক্তিটিতে। এছাড়াও, দুটি দেশের মধ্যেব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধার প্রসারেও তা বিশেষ সহায়ক হবে। বাংলাদেশের বাজারেভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি সংক্রান্তকর্মপ্রচেষ্টার সুবাদে ভারতীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগ আকর্ষণেরওপ্রচুর সম্ভাবনা রয়েছে যা পরোক্ষভাবে উৎসাহিত করবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরপরিকল্পনাকে।

PG/SKD/DM/