পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমীর শাহীর প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি তথা দুবাইয়ের শাসক মহামান্য শেখ মহম্মদ বিন রশিদ আল-মাকতুম – এর পুত্র মহামান্য শেখ রশিদ বিন মহম্মদ আল-মাকতুম – এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক চিঠিতে জানিয়েছেন, “আপনার যোগ্য পুত্র মহামান্য শেখ রশিদ বিন মহম্মদ আল-মাকতুম – এর সহসা অকাল মৃত্যুর খবর পেয়ে আমি অত্যন্ত দুঃখিত। তাঁর প্রয়াণে এক প্রতিশ্রুতিমান জনসেবামূলক জীবনের অকালে অবসান ঘটলো অত্যন্ত দুঃখজনকভাবে ব্যক্তিগত শোকের এই সময় আপনি আপনার পরিবার ও সংযুক্ত আরব আমীর শাহির জনসাধারণের সঙ্গে আমরাও শোকাহত ও প্রার্থনারত। এই অপূরণীয় ক্ষতির জন্য ভারতবাসী সংযুক্ত আরব আমীর শাহীর ভাইবোনদের সঙ্গেই শোক পালনে রত হয়েছে”।
PG/SB/S
My deepest condolences to @HHShkMohd on the unfortunate & untimely demise of his son HH Sheikh Rashid bin Mohammed bin Rashid Al Maktoum.
— Narendra Modi (@narendramodi) September 20, 2015