Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় বাজেট নিয়ে দূরদর্শনে মত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০১৫ গরীব মানুষের সহায়ক এবং বিকাশমুখী বাজেট, ২০১৫ – ১৬-র বাজেট বলে আজ মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক তরফে রাজ্যগুলিকে সয়ম্ভর করে তোলা, অন্য তরফে দেশের আবশ্যিক চাহিদাগুলিতে নজর দেওয়া। তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী, দলিত, পীড়িত, শোষিত মানুষদের ওপর গুরুত্ব আরোপ করা – এই বাজেট প্রত্যেকটিতে নজর দিয়েছে। এত বছর ধরে এম.জি.এন.আর.ই.জি.এ. নিয়ে যে চর্চা হতো, সেই প্রকল্পে এই প্রথমবার রুজি-রুটির জন্য সর্বাধিক অর্থ বরাদ্দ করা হয়েছে, গরীব মানুষের রোজগারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে ছোট ছোট ব্যবসায়ী রয়েছে যারা কেউ কেউ হয়তো সব্জি বিক্রি করেন, কাপড় ফেরি করেন। তাঁদের অর্থ যোগানোর ব্যাপারে অনেক সময় ব্যাঙ্কগুলিও এগিয়ে আসে না। এই সব ক্ষুদ্র ব্যবস্থায়ী যাতে সহজ-সরলভাবে প্রয়োজন অনুযায়ী অর্থ পান তার জন্য ‘মুদ্রা’ নামের এক স্বতন্ত্র যোজনার ব্যবস্থা করা হয়েছে বলে জানান শ্রী মোদী। গতকাল দেশের আর্থিক অবস্থা নিয়ে সরকারের চিন্তাভাবনার প্রতিফলন দেওয়া হয়েছে। এখন কালো টাকাধারীদের নিস্তার নেই। জেল ছাড়া তাদের কপালে আর কিছুই নেই। প্রধানমন্ত্রী জানান, নতুন আইন আনছে সরকার এবং কালো টাকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, কালো টাকা যাতে আর না সৃষ্টি হয় তার ওপরও নজর দেওয়া হবে। বেনামে টাকা লেনদেনের আইন বিরুদ্ধ কাজকর্মের বিরুদ্ধেও যে কড়া শাস্তি আনবে এই সরকার তার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। বাজেট বরাদ্দ বিকাশমূলক হওয়া আবশ্যক বলে মত প্রকাশ করেছেন শ্রী মোদী। তাঁর মতে, দেশের আর্থিক ক্ষমতা আরও শক্তিশালী করা আবশ্যক। তিনি বলেন, এ বছরের বাজেটের প্রত্যেক যোজনাই বরাদ্দ বাড়ানোর সহায়ক। পরিকাঠামোকে আরও যথপোযুক্ত করার সহায়ক। ছোটখাটো মানুষের স্বপ্ন পূরণ করবে এই বাজেট বলে জানান প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়েই বলেন, এই বাজেটে রোজগারের পন্থা বাড়ানোর এক বড় মাপের সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, সামান্যতম মানুষের জন্য কতরকম যোজনাকে কাজে লাগিয়েছে এবারের বাজেট। তা আকষ্মিক বিমা ক্ষেত্রেই হোক, কি আমাদের যুব সম্প্রদায়ের কলেজে শিক্ষা গ্রহণের ক্ষেত্রেই হোক। প্রত্যেক ক্ষেত্রেই ব্যাঙ্কের থেকে ঋণ নেওয়ার ব্যবস্থা রয়েছে। শ্রী মোদীর মতে, এই বাজেটে কৃষক বা গরীব ভাই-বোনদের জন্য সংস্থান করেছে। বৃদ্ধ বয়সের দুর্ভাবনা তাদের কুড়ে কুড়ে খেত এতদিন। এসব মানুষকে পেনশন প্রদানের সংস্থান করেছে এই বাজেট। তিনি বলেন, এই প্রথমবার প্রত্যেক নাগরিক পেনশন প্রকল্পের অন্তর্গত কোনও না কোনও সুবিধা পাবে। ‘সবকা সাথ সবকা বিকাশ’ – এই মন্ত্রকই পাথেয় করে এগিয়ে চলেছে যে এই সরকার তা তাঁর বক্তব্যেই জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী গরীব মানুষের জন্য বিকাশের জন্য, মানুষের রোজগার বাড়ানোর জন্য, সামান্যতম মানুষকে নতুনভাবে ভাবনার সুযোগ করে দেওয়ার মতো বাজেট পেশ করায় অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তাঁর বক্তব্য, এই বাজেট আগামী দিনে দেশকে এক নতুন দিশা দেখাবে।