পিএমইন্ডিয়া
পণ্য ও পরিষেবা কর অর্থাৎ, জিএসটি চালু করার কাজে সহযোগিতার জন্য রাজ্যেরমুখ্যমন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজ একটি প্রস্তাব অনুমোদিত হয়কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। আজকের বৈঠকে আলোচনায় নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী স্বয়ং।
গৃহীত প্রস্তাবে বলা হয় যে স্বাধীনতা-পরবর্তী ভারতে জিএসটি হল এক বৃহত্তমকর সংস্কার। বিশ্বের যে কোন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পরোক্ষ কর সংস্কারের ক্ষেত্রেএটি হল সবচেয়ে যুগান্তকারী এক পদক্ষেপ। জিএসটি চালু হলে কর ও সেস, বিভিন্নক্ষেত্রে কর ধার্যের প্রবণতা, নানা ধরনের বাধ্যবাধকতা এবং করের ক্রম ঊর্ধ্বগতি দূরকরা সম্ভব হবে। এর ফলে বাণিজ্যিক কাজকর্ম সহজতর হয়ে ওঠার পাশাপাশি, গ্রাহক ওসাধারণ মানুষের ওপর সার্বিক করের বোঝাও অনেকটাই হালকা হবে।
প্রস্তাবে আরও বলা হয় যে জাতীয় সংহতি এবং যুক্তরাষ্ট্রীয় রাজস্বেরক্ষেত্রে জিএসটি হল এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রেরগতিশীলতারও একটি বিশেষ প্রতীক হল জিএসটি। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং সবক’টিরাজনৈতিক দলের ঘনিষ্ঠ সহযোগিতার ফলেই এটি সম্ভব হয়েছে।
বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দলগুলির প্রতি কৃতজ্ঞতাপ্রকাশের পাশাপাশি জিএসটি পরিষদ এবং সকল সাংসদ ও বিধায়কদের উদ্দেশ্যেও কৃতজ্ঞতাজানানো হয়েছে মন্ত্রিসভার গৃহীত প্রস্তাবে। শিল্প ও বাণিজ্য জগৎ সহ সমাজেরসর্বস্তরের নাগরিকদেরও এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
PG/SKD/DM