Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজকোটে সামাজিক অধিকারিতা শিবিরে দিব্যাঙ্গদের মধ্যে সহায়ক সাজসরঞ্জাম বিতরণ করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার রাজকোটে আয়োজিত এক সামাজিক অধিকারিতা শিবিরে যোগ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শিবিরে দিব্যাঙ্গদের মধ্যে তিনি বন্টন করেন সহায়ক সাজসরঞ্জাম ও যন্ত্রপাতি। দেশের দরিদ্র জনসাধারণের সেবায় কেন্দ্রীয় সরকার যে একনিষ্ঠভাবে প্রতিশ্রুতিবদ্ধ, একথাএদিন তাঁর ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শ্রী মোদীতাঁর ভাষণে আরও বলেন, দিব্যাঙ্গ ভাই-বোনদের জীবনযাত্রায় পরিবর্তন কিভাবে সম্ভব করেতোলা যায় সে সম্পর্কে উপযুক্ত প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবেদেশের স্টার্ট আপ সংস্থাগুলিকে।

কেন্দ্রীয়মন্ত্রী শ্রী থাওয়ার চাঁদ গেহলতের বিশেষ প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন যেদিব্যাঙ্গ ভাই-বোনদের কল্যাণের স্বার্থে তাঁর উদ্যম ও প্রচেষ্টা শুধুমাত্রপ্রশংসনীয়ই নয়, ঐতিহাসিকও বটে।

আগামী ২০২২সালে দেশে উদযাপিত হতে চলেছে স্বাধীনতার ৭৫তম বার্ষিকী। ঐ সময়কালে কোন ভারতীয়ইনিরাশ্রয় থাকবেন না বলে পুনরুচ্চারণ করেন শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ঐ সময়েরমধ্যে প্রত্যেক ভারতীয়র নিজস্ব বাসস্থান ছাড়াও তাতে যুক্ত থাকবে বিভিন্নসুযোগ-সুবিধাও।

PG/SKD/DM/