Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেল্‌স-এর মেডিকেল অফিসারদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে ৬৫ করা হচ্ছে : সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেল্‌স-এর সাধারণ ডিউটিতে কর্মরত মেডিকেল অফিসারদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে ৬৫ বছর করার একটি প্রস্তাবে আজ অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতমন্ত্রিসভার এই বৈঠকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেল্‌স-এরবিশেষজ্ঞ চিকিৎসকদের অবসর গ্রহণের বয়স একইভাবে ৬০ থেকে ৬৫ বছর করার প্রস্তাবেসম্মতি জানানো হয়।

মন্ত্রিসভারএই সিদ্ধান্ত গ্রহণের ফলে বিশেষ এবং সাধারণ ডিউটিতে কর্মরত মেডিকেল ক্যাডারেরআধিকারিকদের চিকিৎসা ও গবেষণা সংক্রান্ত কাজে আরও পাঁচ বছর বহাল রাখার কাজ সহজতরহবে। এর ফলে একদিকে যেমন রোগীরা উন্নতমানের চিকিৎসার সুযোগ পাবেন, অন্যদিকে তেমনইমেডিকেল কলেজগুলিতে পঠনপাঠন ও গবেষণার কাজেও কোনরকম ব্যাঘাত ঘটবে না। এছাড়াও,স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য কর্মসূচির যথাযথ রূপায়ণওসম্ভব হবে বলে মনে করে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

PG/SKD/DM/