পিএমইন্ডিয়া
কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর (জম্মু ও কাশ্মীরে প্রয়োগ সম্পর্কিত) অধ্যাদেশ, ২০১৭-তে কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অধ্যাদেশের পরিবর্তে কেন্দ্রীয়পণ্য ও পরিষেবা কর (সংশোধন) বিল, ২০১৭ পেশ করার প্রস্তাবেও এদিন অনুমোদন দেওয়া হয় ।
ঐঅধ্যাদেশবলেকেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন, ২০১৭-র সংস্থানগুলি জম্মু ও কাশ্মীররাজ্যের ক্ষেত্রেওসম্প্রসারিত করা হয় । প্রসঙ্গত উল্লেখ্য, অধ্যাদেশটির সূচনা হয় এ মাসের ৮ তারিখে। অন্যদিকে, কেন্দ্রীয়পণ্য ও পরিষেবা কর (সংশোধন) বিল, ২০১৭ সংসদের চলতি অধিবেশনে পেশ করা হবে।
PG/SKD/DM/