পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০১৫ শ্রী নারায়ণভাই দেশাইয়ের প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, “একজন বিদ্বান ব্যক্তিত্ব হিসেবে নারায়ণভাই দেশাই সর্বদাই স্মরণীয় হয়ে থাকবেন। গান্ধীজি’কে জনসমক্ষে আনার ব্যাপারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান অবশ্যই অনস্বীকার্য। তাঁর প্রয়াণে আমি দুঃখিত। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি”।