Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘ভারত ও প্রথম বিশ্বযুদ্ধ’ শীর্ষক স্মারক প্রদর্শনীতে প্রধানমন্ত্রী


s2015031563186 [ PM India 218KB ]

s2015031563187 [ PM India 239KB ]

s2015031563188 [ PM India 264KB ]

s2015031563192 [ PM India 155KB ]

s2015031563195 [ PM India 142KB ]

s2015031563196 [ PM India 164KB ]

s2015031563194 [ PM India 191KB ]

নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এখানে মানেকশ সেন্টারে ভারতীয় সেনাবাহিনী আয়োজিত ‘ভারত ও প্রথম বিশ্বযুদ্ধ’ শীর্ষক এক স্মারক প্রদর্শনী ঘুরে দেখেন। প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সেনানীদের সাহসিকতা ও আত্মদান এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন জায়গায় একাধিক রণক্ষেত্রে ভারতীয় সেনানীদের অংশগ্রহণ ও সাহসিকতাকে এই প্রদর্শনী জীবন্ত করে তুলেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রথম বিশ্বযুদ্ধের বেশ কয়েকজন সম্মানিত সেনানীর বংশধরদের সঙ্গে মিলিত হতে পেরে তিনি অভিভূত হয়েছেন। তিনি যুব সমাজকে এই প্রদর্শনী দেখার জন্য আহ্বান জানান। প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীর বিভিন্ন দূরবর্তী ও প্রত্যন্ত এলাকার রণক্ষেত্রে প্রায় ৭৪ হাজার ভারতীয় সেনা শহীদ হন। যুদ্ধে শহীদ প্রত্যেক ভারতীয় সেনার আত্মদানকেও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান। প্রদর্শনী ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধান জেনারেল দলবীর সিং, নৌ-সেনা প্রধান অ্যাডমিরাল আর কে ধাওয়ান, বায়ুসেনা প্রধান অরূপ রাহা, প্রতিরক্ষা সচিব শ্রী আর কে মাথুর প্রমুখও ছিলেন।