পিএমইন্ডিয়া
২৫ সেপ্টেম্বর, ২০১৫’তে রাষ্ট্রসঙ্ঘের ‘২০১৫ পরবর্তী উন্নয়নসূচি’ সম্পর্কিত এক শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব মিঃ বান কি মুনের সঙ্গেও দেখা করবেন তিনি।
বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট মিঃ জিম ইয়ং কিমের সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হবেন প্রধানমন্ত্রী।
সারা দিনে দফায় দফায় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন জর্ডন-এর রাজা, ভূটানের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সুইডেনের প্রধানমন্ত্রী, মিশরের প্রেসিডেন্ট, সেন্ট লুইসিয়ার
প্রধানমন্ত্রী এবং সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে।
PG/SKD/SB