পিএমইন্ডিয়া
স্যান জোশ-এ তেসলা মোটর্স পরিদর্শন করবেন নরেন্দ্র মোদী
ডিজিটাল ইন্ডিয়া এবং ডিজিটাল টেকনোলজির ওপর ভাষণ দেবেন তিনি
নিউইয়র্ক শহরে আয়োজিত জি-৪ শীর্ষ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারত ছাড়াও জি-৪ গোষ্ঠীতে রয়েছে ব্রাজিল, জার্মানি ও জাপান। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সংস্কার প্রসঙ্গে এই শীর্ষ বৈঠকে নেতৃবৃন্দের মধ্যে আলাপ-আলোচনা হবে।
এরপর প্রধানমন্ত্রী যাবেন ক্যালিফোর্নিয়ার স্যান জোশে। তিনি তেসলা মোটর্স পরিদর্শন করবেন এবং টিম কুক (অ্যাপেল আই.এন.সি.), সত্য নাদেলা (মাইক্রোসফ্ট), সুন্দর পিচাই (গুগল) এবং শান্তনু নারায়ণ (অ্যাডোব) সহ বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার শীর্ষ কর্তা ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন।
ডিজিটাল ইন্ডিয়া এবং ডিজিটাল টেকনলোজি সম্পর্কেও প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য পেশ করবেন।
PG/SKD/SB