পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানান যে, ভানুয়াতু-তে ঘূর্ণীঝড় প্যামে বিধ্বস্ত ব্যক্তিদের দুঃখ-কষ্ট তিনি উপলব্ধি করতে পারছেন। প্রধানমন্ত্রীর কথায় ভানুয়াতুতে ঘূর্ণীঝড় প্যামের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি আরও জানান, বিদেশ মন্ত্রক ভানুয়াতু-তে অবিলম্বে বিধ্বস্তদের আর্থিক সহায়তা প্রদান করবে। ভানুয়াতুর দুঃসময়ে ভারতীয়রা পাশে রয়েছে বলে তিনি আশ্বাস দেন।