Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সানোয়ার লাল জাট-এর মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর


প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সানোয়ার লাল জাট-এর মৃত্যুতেশোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“ভূতপূর্ব কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সানোয়ার লাল জাট-এর মৃত্যুতে আমি বিচলিত।শুধুমাত্র বিজেপি নয়, সমগ্র জাতির পক্ষেও এ এক বিরাট ক্ষতি। তাঁর মৃত্যুতে আমিশোকাহত।

শ্রী সানোয়ার লাল জাট গ্রাম ও কৃষিজীবী মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেগেছেন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার-পরিজন এবং অনুগামীদের উদ্বেগ ও চিন্তাভাবনারশরিক আমি নিজেও”।

PG /SKD/ SB…