Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বললেন, বিহার সরকারকে সবরকমসহায়তার আশ্বাস দিলেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারের সঙ্গে ঐ রাজ্যের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন যে, ঐ রাজ্যের বন্যা পরিস্থিতিরমোকবিলায় কেন্দ্র বিহার সরকার’কে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে আর পরিস্থিতির ওপরসদাসতর্ক নজর রাখা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, “বিহারের বিভিন্ন অংশের বন্যাপীড়িতদের প্রতি আমারসহানুভূতি জানাই। পরিস্থিতির ওপর সদাসর্বদা নজর রাখা হচ্ছে।

বন্যা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র বিহার সরকার’কে সবরকম সহায়তার আশ্বাসদিয়েছে। ত্রাণ ও পুনর্বাসনের কাজে এনডিআরএফ-এর দল বিহারে রয়েছে”।

PG / SB