Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় ক্রীড়া দিবসে প্রধানমন্ত্রী সব ক্রীড়াবিদ ও ক্রীড়া রসিকদের অভিনন্দন জানালেন;শ্রদ্ধা জানালেন হকির জাদুকর ধ্যানচাঁদকে


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় ক্রীড়া দিবসে আজ দেশের সব ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রেমীদের অভিনন্দন জানিয়েছেন। যাঁর জন্মদিনটি জাতীয় ক্রীড়া দিবস রূপে পালিত হয় সেই হকিরজাদুকর ধ্যানচাঁদের উদ্দেশ্যেও তিনিশ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীবলেন, “জাতীয় ক্রীড়া দিবসে আমি সেইসব ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রেমীদের অভিনন্দন জানাইযাঁরা সুকঠোর সাধনা ও জীবনের স্বপ্ন হিসেবে ক্রীড়াচর্চাকে গ্রহণ করেছেন।

ক্রীড়াক্ষেত্রেরআদর্শস্বরূপ মেজর ধ্যানচাঁদ, যাঁর প্রবাদপ্রতীম দক্ষতা ভারতীয় হকির ইতিহাসেবিস্ময়ের সৃষ্টি করেছিল, তাঁকেও আমি শ্রদ্ধা জানাই।

খেলাধূলা হলশারীরিক সক্ষমতা, মানসিকভাবে সজাগ থাকা ও ব্যক্তিত্ব বিকাশের এক মাধ্যম।

ভারতেঅসামান্য ক্রীড়া প্রতিভা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ক্রীড়া বিভাগ কর্তৃকএকটি পোর্টাল চালু করা হয়েছে।

এই জাতীয়ক্রীড়া প্রতিভা অন্বেষণ পোর্টালটি নবীন প্রতিভাদের প্রয়োজনীয় দিশা নির্দেশ করারপাশাপাশি, ক্রীড়া সংক্রান্ত আকাঙ্ক্ষা পূরণ ও কৃতিত্বঅর্জনের জন্য সহায়তা দেবে।”

PG/DM