Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশ্বপরিক্রমা অভিযানে নাবিক সাগর পরিক্রমার মহিলা সদস্যদের শুভেচ্ছা জানালেনপ্রধানমন্ত্রী


নাবিক সাগরপরিক্রমার ছ’জন মহিলা আধিকারিককে রবিবারশুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী।বিশ্ব পরিক্রমার উদ্দেশ্যে নৌ-বাহিনীর ‘আইএনএসভি তারিণী’তে তাঁরা যাত্রাশুরু করবেন।

নাবিক সাগরপরিক্রমার দলটিকে শুভেচ্ছা এবং উৎসাহ জানানোর জন্য সকলের কাছেই আহ্বান জানিয়েছেনপ্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী অ্যাপটি ব্যবহারের মাধ্যমে দেশেরনাগরিকরা তাঁদের শুভেচ্ছা ও উৎসাহ-বার্তা পৌঁছে দিতে পারেন অভিযাত্রীদের কাছে।

শ্রী মোদীবলেন, “আমাদের কাছে আজ একটি বিশেষ দিন! নৌ-বাহিনীর ছ’জন মহিলা আধিকারিক ‘আইএনএসভিতারিণী’তে আরোহণ করে যাত্রা শুরু করতে চলেছেন বিশ্ব পরিক্রমার উদ্দেশ্যে।

নাবিক সাগরপরিক্রমার মহিলা সদস্যের এই দলটিকে তাঁদের উল্লেখযোগ্য এই অভিযানের জন্য শুভেচ্ছাজানাতে সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ।

‘এনএমঅ্যাপ’টি ব্যবহার করে নাবিক সাগর পরিক্রমার দলটির কাছে আপনাদের শুভেচ্ছা ওউৎসাহ-বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের আহ্বান জানাই।”

ভারতীয়নৌ-বাহিনীর পক্ষ থেকে শুধুমাত্র মহিলা আধিকারিকদের নিয়ে এই ধরনের অভিযানের সূচনাএই প্রথম। রবিবারেই দলটি যাত্রা শুরু করে গোয়া থেকে।অভিযান শেষে আগামী বছর মার্চমাস নাগাদ তাঁরা আবার গোয়ায় প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছে । বিশ্বপরিক্রমার নাম দেওয়া হয়েছে ‘নাবিক সাগর পরিক্রমা’। যাত্রাপথে অস্ট্রেলিয়ারফ্রিম্যান্টল, নিউজিল্যান্ডের লিট্‌লটন, ফকল্যান্ডস-এর পোর্ট স্ট্যানলি এবং দক্ষিণআফ্রিকার কেপ টাউনে অভিযাত্রীরা সাময়িকভাবে যাত্রা বিরতি করবেন।

PG/SKD/DM/ ..