পিএমইন্ডিয়া
ক্রমিক সংখ্যা
মউ/চুক্তির তালিকা
বর্ণনা
বিপর্যয় মোকাবিলা সম্পর্কিত
১
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাপান সরকারের মন্ত্রিসভার দপ্তরের মধ্যে সম্পাদিত মউ
বিপর্যয়ের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে সহযোগিতার প্রসার, সংশ্লিষ্ট কাজে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং বিপর্যয় প্রতিরোধ সম্পর্কিত নীতি গ্রহণ ও রূপায়ণ
দক্ষতা বিকাশ সম্পর্কিত
২
ভারতের বিদেশ মন্ত্রক এবং জাপানের বৈদেশিক বিষয়সমূহ দপ্তরের মন্ত্রকের মধ্যে ভারতে জাপানি ভাষা শিক্ষা সম্পর্কে সমঝোতাপত্র
ভারতে জাপানি ভাষা শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা প্রসারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন
যোগাযোগ
৩
ভারত-জাপান ‘পূর্বের জন্য কাজ করো’ মঞ্চ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দক্ষতার সঙ্গে এবং কার্যকরভাবে সংযোগ ও যোগাযোগের প্রসার এবং উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি
বিপর্যয়ের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে ব্যবস্থা ও পরিচালন সম্পর্কিত
৪
কুল ইএমএস পরিষেবা চালু করার লক্ষ্যে প্রশাসনিক নির্দেশ সম্পর্কিত ভারত ও জাপানের ডাক দপ্তরগুলির মধ্যে পদ্ধতিগত ব্যবস্থা
ভারত ও জাপানের ডাকবিভাগের মধ্যে বাণিজ্যিকভাবে “কুল ইএমএস” পরিষেবা ব্যবস্থা চালু করার জন্য। এই ব্যবস্থায় ঠান্ডা বাক্সে জাপান থেকে ভারতে টাটকা খাদ্যসামগ্রী পাঠানোর ব্যবস্থা থাকবে জাপান থেকে আগত প্রতিনিধিদের জন্য
বিনিয়োগ (গুজরাট)
৫
ডিআইপিপি এবং এমইটিআই-এর মধ্যে ভারত-জাপান বিনিয়োগ প্রসার সম্পর্কিত রূপরেখা
ভারতে জাপানি বিনিয়োগের প্রসারের উদ্দেশে
৬
গুজরাটের মণ্ডল বেচরার-খোরাজ-এর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির জন্য জাপান-ভারত বিশেষ কর্মসূচি সম্পর্কিত সমঝোতাপত্র এমইটিআই এবং গুজরাট রাজ্যের মধ্যে
মণ্ডল বেচরাজ-খোরাজ অঞ্চলের পরিকাঠামো উন্নয়ন কর্মসূচিতে সহযোগিতা প্রসারের লক্ষ্যে
অসামরিক বিমান পরিবহণ
৭
অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত (ওপেন স্কাই) সমঝোতাপত্র
এর আওতায় ভারত ও জাপান পরস্পরের মধ্যে আরও বেশি করে অসামরিক বিমান পরিবহণের সুযোগ লাভ করবে। একে অপরের দেশের নির্বাচিত শহরগুলিতে বিমান চলাচলের ক্ষেত্রে অপরিমিত সুযোগের সদ্ব্যবহার করতে পারবে
বিজ্ঞান ও প্রযুক্তি
৮
আন্তর্জাতিক যৌথ বিনিময় কর্মসূচি প্রসারের লক্ষ্যে আইটিএইচইএমএস, রিকেন এবং সাইমন্স-এনসিবিএস-এর মধ্যে সমঝোতাপত্র
জীব-বিজ্ঞানের ক্ষেত্রে তত্ত্ব ও তথ্য সম্পর্কিত সহযোগিতা প্রসারের কাজে দু’দেশের মেধাবী এবং প্রতিভাবান তরুণ বিজ্ঞানীদের উৎসাহদানের লক্ষ্যে যৌথ সফর বিনিময় কর্মসূচি
৯
জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনলজি (এআইএসটি) এবং জৈব-প্রযুক্তি দপ্তরের মধ্যে যৌথ গবেষণা চুক্তি
ভারত ও জাপানের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত ব্যবস্থার প্রসারে যৌথ গবেষণা প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং এক আন্তর্জাতিক কেন্দ্র গড়ে তোলা
১০
জৈব-প্রযুক্তি দপ্তর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনলজি (এআইএসটি)-র মধ্যে সমঝোতাপত্র
জৈব-প্রযুক্তি দপ্তরের গবেষণা প্রতিষ্ঠানগুলির সঙ্গে জীব-বিজ্ঞান এবং জৈব-প্রযুক্তি ক্ষেত্রেএআইএসটি-র গবেষণা প্রচেষ্টায় সহযোগিতা প্রসারের লক্ষ্যে
ক্রীড়া
১১
লক্ষ্মীবাঈ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন (এলএনআইপিই) এবং জাপানের নিপ্পন ক্রীড়া-বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (এনএসএসইউ)-এর মধ্যেআন্তর্জাতিক শিক্ষা এবং ক্রীড়া বিনিময় সম্পর্কিত সমঝোতাপত্র
ভারতের লক্ষ্মীবাঈ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন এবং জাপানের নিপ্পন ক্রীড়া-বিজ্ঞান বিশ্ববিদ্যালয়-এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা ও বিনিময় সম্পর্কিত কর্মসূচিকে আরও জোরদার করে তোলার লক্ষ্যে
১২
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং জাপানের নিপ্পন স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটি (এনএসএসইউ)-এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষা ও ক্রীড়া বিনিময় সম্পর্কিত সমঝোতাপত্র
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং জাপানের নিপ্পন স্পোর্টস সায়েন্স ইউনিভার্সিটি-এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষা, সহযোগিতা ও বিনিময় কর্মসূচি প্রসারের লক্ষ্যে
১৩
ভারতের লক্ষ্মীবাঈ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন (এলএনআইপিই) এবং জাপানের ইউনিভার্সিটি অফ সুকুবা-র মধ্যে লেটার অফ ইনটেন্ট
ভারতের লক্ষ্মীবাঈ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন (এলএনআইপিই) এবং জাপানের ইউনিভার্সিটি অফ সুকুবা-র মধ্যে কৌশলগত সহযোগিতা, যৌথ গবেষণা কর্মসূচি এবং বিনিময় সম্পর্কিত প্রকল্প ও কর্মসূচিগুলিকে আরও জোরদার করে তোলার লক্ষ্যে
১৪
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং জাপানের ইউনিভার্সিটি অফ সুকুবা-র মধ্যে লেটার অফ ইনটেন্ট
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং জাপানের ইউনিভার্সিটি অফ সুকুবা-র মধ্যেকৌশলগত সহযোগিতা, যৌথ গবেষণা কর্মসূচি এবং বিনিময় সম্পর্কিত প্রকল্প ও কর্মসূচিগুলিকে আরও জোরদার করে তোলার লক্ষ্যে
শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীদের মধ্যে সহযোগিতা প্রসার
১৫
আরআইএস এবং আইডিই-জেট্রো-র মধ্যে গবেষণা প্রচেষ্টার ক্ষেত্রে সহযোগিতার প্রসার সম্পর্কিত মউ
আরআইএস এবং আইডিই-জেট্রো-র মধ্যে গবেষণা প্রচেষ্টা ক্ষেত্রে সহযোগিতাকে আরও জোরদার করে তোলার লক্ষ্যে। একইসঙ্গে, গবেষণা সম্পর্কিত তথ্য বিনিময় এবং গবেষণা প্রচেষ্টাকে সফল করে তোলার বিষয়গুলিও এর সঙ্গে যুক্ত থাকবে।
PG/SKD/DM/