পিএমইন্ডিয়া
নয়া দিল্লি: ২০ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে বুধবারকেন্দ্রীয় মন্ত্রিসভা দন্তচিকিত্সক (সংশোধনী) বিল, ২০১৭ পেশ করার অনুমোদন দিল| তবেআইন বিভাগের দ্বারা ‘ দন্তচিকিত্সক আইন, ১৯৪৮ (১৯৪৮ এর ১৬) ’ -এর আবশ্যকীয় সংশোধনের মাধ্যমে তা পেশ হবে| এই সংশোধনীটি আইনকে সরল করবেএবং তা থেকে অনাবশ্যক বিষয় দূর করবে|
দন্তচিকিত্সক আইন, ১৯৪৮ এর যে বিষয়গুলোর সংশোধন করা হচ্ছে, তার সংশ্লিষ্টবিষয়গুলোর মধ্যে রয়েছে:
১. আইনের অনুচ্ছেদ ৩-এর ধারা(এফ) অনুসারে ভারতীয় দন্তচিকিত্সক পরিষদেরসদস্যপদ সংক্রান্ত বিষয়|
২. আইনের অনুচ্ছেদ ২১-এর ধারা (বি) এবং অনুচ্ছেদ ২৩-এর ধারা (বি) অনুসারেরাজ্য ও যুগ্ম রাজ্য দন্তচিকিত্সক পরিষদের সদস্যপদ সংক্রান্ত|
বর্তমান আইন অনুযায়ী ভারতীয়দন্তচিকিত্সক পরিষদে কেন্দ্রীয় সরকারের মনোনীত ব্যক্তি হিসেবে পার্ট বি-তে নিবন্ধীকৃতদন্তচিকিত্সকের প্রতিনিধিত্ব এবং রাজ্য/যুগ্ম রাজ্য দন্তচিকিত্সক পরিষদে পার্ট বি.থেকে চার/দুই সদস্য বাছাই করা আবশ্যক| যদিও তা প্রাসঙ্গিক রইলো না| তাদেরপ্রতিনিধিত্বের নিয়মের বহুলতা দূর করার জন্য কেন্দ্রীয় সরকার এগুলোকে বাতিল করারকরার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তাদের প্রতিনিধিত্ব আর আবশ্যিক না থাকে|
PG/A.D.