Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বারাণসীর সম্পর্কে বিশেষ মাইক্রোসাইটের লিঙ্ক প্রকাশ প্রধানমন্ত্রীর


নয়া দিল্লী ২ এপ্রিল ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সোশ্যল নেটওয়ার্কের মাধ্যমে বারাণসী সম্পর্কে একটি ওয়েবসাইটের বিশেষ পেজের লিঙ্ক প্রকাশ করলেন। তাঁর লোকসভা কেন্দ্র বারাণসী সম্পর্কে যাবতীয় তথ্য একটি জায়গা থেকে যাতে পাওয়া যায় সেজন্য এই মাইক্রোসাইটটি বিশেষভাবে বানানো হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বারাণসীর সঙ্গে যে বিশেষ সম্পর্ক রয়েছে তা এই মাইক্রোসাইটে প্রকাশ পেয়েছে। এতে বারাণসীর পরিচ্ছন্নতা সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রয়াস, সাংসদ আদর্শ গ্রাম যোজনার আওতায় জয়াপুর গ্রামটির বিকাশ এবং বারাণসীর অন্যান্য বিকাশমূলক কর্মসূচিগুলির বিষয়ে তথ্য রয়েছে। বারাণসীতে প্রধানমন্ত্রীর সমস্ত কর্মসূচি সম্পর্কে সাম্প্রতিকতম তথ্য, ছবি ও ভিডিও ওয়েবসাইটটিতে দেওয়া রয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সরাসরি লিখতে কিংবা নিজের ভাবনাচিন্তা জানানোর সুযোগও মাইক্রোসাইটে রয়েছে। ওয়েবসাইটে উল্লেখিত অ্যাড্রেসে বারাণসীর স্থানীয় খবরও দেওয়া যেতে পারে।