Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারতেরআর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় মায়ানমারে মহিলা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রেরমানোন্নয়ন : স্বাক্ষরিত মউটিতে কর্মপরবর্তী অনুমোদন কেন্দ্রীয়মন্ত্রিসভার


মায়ানমারেরইয়ামেথিন-এ মহিলা পুলিশপ্রশিক্ষণ কেন্দ্রটি উন্নীত করে তোলার লক্ষ্যে ভারত ওমায়ানমারের মধ্যে এ বছর ৬ সেপ্টেম্বর যে মউ স্বাক্ষরিত হয়েছিল, তাতে কর্মপরবর্তীঅনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজএখানে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।

ভারতও মায়ানমারের মধ্যে এই মউ স্বাক্ষরের ফলে ইয়ামেথিন-এর মহিলা পুলিশ প্রশিক্ষণকেন্দ্রটিকে আরও উন্নত করে তোলার কাজ সহজ হবে মায়ানমার সরকারের পক্ষে। এর ফলেসার্বিকভাবে ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে মায়ানমার পুলিশ বাহিনীর। ভারত সরকারেরআর্থিক এবং প্রযুক্তিগত সহায়তায় প্রশিক্ষণ কেন্দ্রটির মান আরও উন্নত করে তোলা হবে।

PG/SKD/DM