Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রিজার্ভ ব্যাঙ্কের সম্মেলনের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মন্তব্য – অর্থ সঞ্চয়ে উৎসাহ দিতে প্রধানমন্ত্রীর আহ্বান


s2015040263773 [ PM India 146KB ]

s2015040263774 [ PM India 120KB ]

s2015040263776 [ PM India 111KB ]

s2015040263775 [ PM India 0KB ]

নয়াদিল্লি, ০২ এপ্রিল, ২০১৫ আগামী কুড়ি বছরে দেশের অর্থনীতির হাল ফেরাতে অর্থ সঞ্চয়ের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করার মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে উৎসাহ দিতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতি আহ্বান জানান। মুম্বাইতে আজ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ৮০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত এই লক্ষ্যমাত্রা দেশের গরিব মানুষদের জীবনধারণের মানোন্নয়নে যথেষ্ট সাহায্য করবে। দরিদ্র, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ এবং উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নিজেকে তুলে ধরে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জীবনধারণের মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে রিজার্ভ ব্যাঙ্ক তাঁকে নিরাশ করবে না। দেশের সাধারণ মানুষের আর্থিক হাল ফেরাতে এবং সঞ্চয়ে উৎসাহ দিতে ব্যাঙ্ক পরিষেবার যে যথেষ্ট ক্ষমতা আছে, তা জন ধন যোজনা এবং এল.পি.জি. গ্যাসের ভর্তুকি প্রদান কর্মসূচির সাফল্য স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। ‘অর্থ সঞ্চয়’কে একটি অভ্যাসে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এর জন্য ‘স্বনির্ভর মহিলা গোষ্ঠী’গুলির সাফল্যের দৃষ্টান্ত থেকে ব্যাঙ্কগুলিকে অনুপ্রেরণা পাবে। জ্ঞান ও নৈপুণ্য – আজকের যুবসম্প্রদায়ের এই দুটি প্রয়োজনের কথা ব্যাঙ্কগুলির বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন বলে প্রধানমন্ত্রী জানান। এ ব্যাপারে তিনি ‘মুদ্রা ব্যাঙ্ক’ – এর উদ্যোগেরও দৃষ্টান্ত দেন। কৃষকদের আত্মহত্যা প্রতিরোধে ‘অর্থ সঞ্চয়’ – এর মতো নতুন ভাবনা নিয়ে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী ব্যাঙ্কগুলির প্রতি আহ্বান জানান। অর্থ সঞ্চয়ে উৎসাহ দিতে ভৌগোলিক মানদন্ডের পাশাপাশি আর্থিক ও সামাজিক মানদন্ডের বিষয়টি মাথায় রাখা উচিত বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, পূর্ব ভারতে ব্যাঙ্ক পরিষেবা বিস্তারের প্রভূত সুযোগ রয়েছে। বিষয়টিকে চিহ্নিত করে ব্যাঙ্কগুলির যথাযথ পরিকল্পনা রূপায়ণ করা প্রয়োজন বলে প্রধানমন্ত্রী জানান। বিগত ৮০ বছর ধরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের উল্লেখযোগ্য ভূমিকার প্রশংসা করে, প্রধানমন্ত্রী ব্যাঙ্কের কাজকর্মে দৃষ্টান্তস্বরূপ অবদানের জন্য ব্যাঙ্কের গভর্নর ডঃ রঘুরাম রাজনকে অভিনন্দন জানান। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অঙ্গ হিসেবে, নোট ছাপানোর প্রয়োজনীয় কাগজ ও কালি যাতে ভারতেই তৈরি করা যায়, তার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নেবার জন্য প্রধানমন্ত্রী রিজার্ভ ব্যাঙ্ককে আহ্বান জানান। আজকের অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী বিদ্যাসাগর রাও, মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফাদনাবিশ, অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ড. রঘুরাম রাজন উপস্থিত ছিলেন।