পিএমইন্ডিয়া

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি রবিবার নর্মদা নদীর ওপর তৈরি হতে যাওয়া ভদভুতবাঁধের শিলান্যাস করলেন| পরে বারুচে এক জনসভায় প্রধানমন্ত্রী উধনা (সুরাট, গুজরাট)ও জয়নগরের (বিহার) মধ্যে চলাচলকারী অন্ত্যোদয় এক্সপ্রেস-এর সূচনাও করেন| এছাড়াতিনি আরও একটি শিলান্যাস করেন এবং গুজরাট নর্মদা ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডেরবিভিন্ন প্ল্যান্টেরও উদ্বোধন করেন|
জনসভায়ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্ত্যোদয় এক্সপ্রেস এক প্রশংসনীয় উদ্যোগ, যাজনগণের বিশেষ করে সেইসব মানুষের জন্য কার্যকরী হয়ে উঠবে, যারা উত্তরপ্রদেশ বাবিহারে থাকেন এবং নিজের বাড়ি থেকে দূরে কাজ করেন| তিনি বলেন, এই ট্রেন উত্তরপ্রদেশও বিহারের মানুষদের ছট্ পুজোয় বাড়িতে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে|
প্রধানমন্ত্রীবলেন, নীমের আবরণ দেওয়া ইউরিয়ায় কৃষকদের জন্য যেমন সহায়তা হচ্ছে, তেমনি এর ফলেদুর্নীতি ও চুরি বন্ধ হয়েছে|
প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদি বলেন, পশুপালনের ক্ষেত্রে গুজরাটের অগ্রগতি কৃষকদের সহায়তাকরেছে| প্রধানমন্ত্রী বলেন, গুজরাতে একটি দল পাঠিয়ে পশু আরোগ্য মেলা নিয়ে অধ্যয়নকরার জন্য তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বলেছেন| তিনি বলেন,সম্প্রতি এ ধরনের একটি মেলা বারানসীতেও অনুষ্ঠিত হয়েছে| সে মেলায় প্রধানমন্ত্রীওযোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন|
A.D.
The Antyodaya Express is a commendable initiative by the @RailMinIndia. It connects people and particularly helps those who are from Uttar Pradesh, Bihar and work away from their home: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 8, 2017
Antyodaya Express makes it easier for people from Uttar Pradesh and Bihar to go home for Chhath Puja: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 8, 2017
Neem coating of urea helped farmers and stopped corruption as well as theft: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 8, 2017
Gujarat's strides in animal husbandry have helped farmers. I told @CMOfficeUP @myogiadityanath to send a team to Gujarat and study the Pashu Arogya Melas. They did that and organised a similar one in Varanasi, which I had the opportunity to visit & see how it helped farmers: PM
— PMO India (@PMOIndia) October 8, 2017