Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভাদনগরসফর করলেন প্রধানমন্ত্রী, সূচনা করলেন সুতীব্র মিশন ইন্দ্রধনুষের, ভাষণ দিলেনজনসভায়

ভাদনগরসফর করলেন প্রধানমন্ত্রী, সূচনা করলেন সুতীব্র মিশন ইন্দ্রধনুষের, ভাষণ দিলেনজনসভায়


নয়াদিল্লি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি রবিবার তাঁর নিজের শহর ভাদনগর সফর করলেন,প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর নিজের শহরে এটাই তাঁর প্রথম সফর|

প্রধানমন্ত্রীকেস্বাগত জানানোর জন্য শহরের জনগণ জড়ো হন| তিনি হটকেশ্বর মন্দিরে পুজো-অর্চনাও করেন|ছোট বয়সে তিনি যে স্কুলে পড়াশোনা করেছিলেন, সেই স্কুলেও কিছু সময়ের জন্য যানপ্রধানমন্ত্রী|

প্রধানমন্ত্রীভাদনদরের জি.এম.ই.আর.এস. মেডিক্যাল কলেজও সফর করেন এবং কলেজটির উত্সর্গপত্রের আবরণউন্মোচন করেন| তিনি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গেও সংক্ষিপ্ত আলাপচারিতা করেন|

পরেএক জনসভায় প্রধানমন্ত্রী সম্পূর্ণ প্রতিষেধক প্রদানের লক্ষ্য পূরণের গতিত্বরাণ্বিত করতে সুতীব্র মিশন ইন্দ্রধনুষের সূচনা করেন| এই উদ্যোগের মাধ্যমে শহরএলাকা ও প্রতিষেধকের আওতায় কম আসা এলাকাগুলোকে বিশেষ দৃষ্টি দেওয়া হবে|প্রধানমন্ত্রী আই.এম.টি.ই.সি.এইচ.ও.-এর সূচনা উপলক্ষে স্বাস্থ্যকর্মীদের মধ্যেই-ট্যাবলেট বিতরণ করেন| আশাকর্মীদের দক্ষতার উন্নয়নের জন্য এ এক উদ্ভাবনী মোবাইলফোন অ্যাপ| এছাড়াও তিনি কিছু উন্নয়নমূলক কাজের সূচনা করেন|

এইউত্সাহী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, নিজের শহরে ফিরে আসা এবং এমন উষ্ণ অভ্যর্থনাপাওয়াটা এক বিশেষ বিষয়| তিনি বলেন, “আজ আমি যা কিছু হয়েছি, তা আপনাদের সবার মাঝেএই মাটি থেকে শেখা মূল্যবোধের জন্যই হয়েছি|”

প্রধানমন্ত্রীভাদনগরের মানুষদের উদ্দেশে বলেন, আমি আপনাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে ফিরে যাবো এবংআমি আপনাদের সবাইকে সুনিশ্চিত করছি যে, আমি দেশের জন্য আরও কঠোর পরিশ্রম করবো|

প্রধানমন্ত্রীএই বিষয়টি নিয়ে প্রসন্নতা ব্যক্ত করেন যে, তিনি স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্পগুলোবিশেষ করে সুতীব্র মিশন ইন্দ্রধনুষের উদ্বোধন করেছেন| সরকার যে স্টেন্ট-এর দামকমিয়ে এনেছে, তিনি তার উল্লেখ করেন এবং বলেন যে, সরকার দরিদ্র মানুষদের জন্যস্বাস্থ্য পরিষেবার খরচ কমিয়ে আনার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে|

মেডিক্যালকলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিজের আলাপচারিতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,সমাজ হিসেবে আমরা আরও অনেক চিকিত্সক চাই যারা মানুষের সেবা করবেন|

A.D.