Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বাণিজ্যিক কাজকর্মকে সহজতর করে তোলার লক্ষ্যে ভারতের অবস্থান এখন বেশ উচ্চে : এই ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলেবর্ণনা করলেন প্রধানমন্ত্রী

বাণিজ্যিক কাজকর্মকে সহজতর করে তোলার লক্ষ্যে ভারতের অবস্থান এখন বেশ উচ্চে :  এই ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলেবর্ণনা করলেন প্রধানমন্ত্রী

বাণিজ্যিক কাজকর্মকে সহজতর করে তোলার লক্ষ্যে ভারতের অবস্থান এখন বেশ উচ্চে :  এই ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলেবর্ণনা করলেন প্রধানমন্ত্রী


বাণিজ্যিক কাজকর্মকে সহজতর করে তোলার ক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্কের ২০১৮’রপ্রতিবেদন অনুযায়ী ভারত ইতিমধ্যেই ৩০টি ধাপ ওপরে উঠে এসেছে। এই ঘটনাকে ‘ঐতিহাসিক’বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এর আগে বাণিজ্যিক কাজকর্মসহজতর করে তোলা সম্পর্কিত বিশ্ব ব্যাঙ্কের প্রতিবেদনে ভারতের অবস্থান ছিল ১৩০-এ।কিন্তু ২০১৮’র প্রতিবেদন অনুযায়ী ভারত এখন ১০০তম স্থানে অবস্থান করছে।

প্রধানমন্ত্রী তাঁর বেশ কয়েকটি ট্যুইট বার্তায় বলেছেন যে, ভারতের এখন বিশ্বর‍্যাঙ্কিং-এ ১০০ সূচকে অবস্থানের মূল কারণ হ’ল বিভিন্ন ক্ষেত্রে টিম ইন্ডিয়ার সার্বিকভাবেসংস্কার প্রচেষ্টা। তিনি তাঁর ঐ বার্তায় বলেছেন :

“বাণিজ্যিক কাজকর্মকে সহজতর করে তোলার কাজে বিশ্ব র‍্যাঙ্কিং-এ ভারতেরএইভাবে অনেক ওপরে উঠে আসার কারণ হ’ল, বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রচেষ্টার ওপর টিমইন্ডিয়ার গুরুত্বদান।

বাণিজ্যিক কাজকর্মকে সহজতর করে তোলার লক্ষ্যে যে পরিবেশ ও পরিস্থিতি বর্তমানেসৃষ্টি হয়েছে, তা দেশের শিল্পোদ্যোগ বিশেষত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রেঐতিহাসিক সুযোগ-সুবিধার প্রসার ঘটিয়েছে। এরফলে, সমৃদ্ধিও ঘটে চলেছে দ্রুততারসঙ্গে।

গত তিন বছর ধরে আমরা লক্ষ্য করে আসছি যে, বাণিজ্যিক কাজকর্মকে আরও সহজ করেতোলার লক্ষ্যে রাজ্যগুলির মধ্যে এক ইতিবাচক প্রতিযোগিতামুখিনতার মানসিকতা গড়েউঠেছে, যা নিঃসন্দেহে এক্ষেত্রে বিশেষ কাজ দিয়েছে।

এর আগে কখনও ভারতে বাণিজ্যিক কাজকর্মকে এতটা সহজতর করে তোলার জন্য কোনওচেষ্টা করা হয়নি। যে সমস্ত অর্থনৈতিক সুযোগ-সুবিধার প্রসারের জন্য আমাদের দেশ এখনপ্রস্তুত, তার সুযোগ গ্রহণের জন্য ভারত স্বাগত জানায় বিশ্বের অন্যান্য দেশকে।

‘সংস্কার, সাফল্য এবং রূপান্তর’ – এই মন্ত্রকে অবলম্বন করে দেশের অর্থনৈতিকসমৃদ্ধি ও র‍্যাঙ্কিং-এর ক্ষেত্রে উন্নততর মর্যাদায় অধিষ্ঠিত হতে আমরা এখনসংকল্পবদ্ধ”।

PG /SKD/ SB