পিএমইন্ডিয়া
কাস্টমস্ সম্পর্কিত বিষয়ে সহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারত ও আর্মেনিয়ারমধ্যে একটি চুক্তি সম্পাদন ও তাকে সমর্থনের লক্ষ্যে আনীত এক প্রস্তাবে আজ সম্মতিদিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতবৈঠকে স্থির হয়েছে যে, দুটি দেশের সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন লাভের পরইএই সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হবে। দু’দেশের তরফে সংশ্লিষ্ট পক্ষগুলিকূটনৈতিকভাবে সমস্ত রকম আইনগত কাজকর্ম সেরে ফেলা হয়েছে, এই মর্মে বিজ্ঞপ্তিপ্রকাশের পরই এই চুক্তিটি কার্যকর হবে।
কাস্টমস্ সংক্রান্ত অপরাধ প্রবণতা রোধ এবং অপরাধমূলক ঘটনাবলীর তদন্ত ওঅনুসন্ধানের ক্ষেত্রে প্রাসঙ্গিক তথ্য বিনিময়ের মাধ্যমে সহযোগিতা প্রসারের কথা বলাহয়েছে প্রস্তাবিত চুক্তির আওতায়। এরফলে, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের সুবিধাছাড়াও দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির বিষয়গুলিকে ছাড়পত্র দানেরও বিশেষসুবিধা হবে।
PG /SKD/ SB