Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রধানমন্ত্রীর বার্তা


নয়াদিল্লি, ৭ এপ্রিল, ২০১৫ বিশ্ব স্বাস্থ্য দিবসে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর শুভেচ্ছা বার্তায় সমস্ত দেশবাসীর সুস্থ ও নিরোগ জীবন কামনা করেছেন। একইসঙ্গে নিজে ভালো থেকে অপরকে সুস্থ জীবনযাপনে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, এ বছরের বিশ্ব স্বাস্থ্য দিবসের বিষয়বস্তু ‘সুস্থ জীবনের প্রাথমিক প্রয়োজন খাদ্য সুরক্ষা’ | এই বিষয়টিতে প্রত্যেকের নজর দেওয়া উচিত বলে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। ‘সুস্থ ভারত’ গড়ে তোলার লক্ষ্যে সরকার সর্বতোভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। দেশের প্রতিটি নাগরিক যাতে সঠিক ও ব্যয়সাপেক্ষ চিকিৎসা ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারে, তার জন্য সরকার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে বলে শ্রী মোদী জানান।