Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও কলম্বিয়ার মধ্যে সম্পাদিত বিনিয়োগের প্রসার ও সুরক্ষা সম্পর্কিতচুক্তিটির বিশেষ ব্যাখ্যা : যৌথ ঘোষণাপত্রস্বাক্ষরের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারত ও কলম্বিয়ার মধ্যে বিনিয়োগের প্রসার ও সুরক্ষা সম্পর্কিত যেচুক্তিটি ২০০৯-এর ১০ নভেম্বর তারিখে স্বাক্ষরিত হয়েছিল, সেটি সম্পর্কে একটি পৃথক যৌথঘোষণাপত্র স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এখানে মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদনদানেরসিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট সহযোগিতা চুক্তিটি সম্পর্কে দু’দেশের পক্ষ থেকে প্রয়োজনীয়ব্যাখ্যা ও ঘোষণার মাধ্যমে যাবতীয় খুঁটিনাটি বিষয় আরও সুস্পষ্ট করে তোলা হবে।বিনিয়োগের প্রসার ও সুরক্ষা ক্ষেত্রে এই ঘোষণাপত্রের বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনেকরে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

PG/SKD/DM/