Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইরাক ও ইরানে ভূমিকম্পের ঘটনায় প্রাণহানির সংবাদে বিচলিত প্রধানমন্ত্রী


ইরান ও ইরাকের কয়েকটি অঞ্চলে ভূমিকম্পের কারণে প্রাণহানির ঘটনায় গভীর শোক ওসমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানের কিছু কিছু অঞ্চলে এই মর্মান্তিকদুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের শোক ও দুঃখের সমান অংশীদারআমিও। ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা জানাই”।

PG /SKD/ SB