Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মুম্বাইয়ের চৈত্য ভূমিতে ডঃ বাবাসাহেব আম্বেদকর’;কে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রবিবার মুম্বাই সফর করেন।

তিনি মুম্বাইয়ের চৈত্য ভূমিতে ভারতরত্ন ডঃ বাবাসাহেব আম্বেদকর’;কে শ্রদ্ধা জানান। এরপর, তিনি মুম্বাইয়ের ইন্দু মিল্স কম্পাউন্ডে ডঃ বাবাসাহেব আম্বেদকর সৌধের শিলান্যাস উপলক্ষে একটি ফলকের আবরণ উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী মুম্বাইয়ের জওহরলাল নেহরু বন্দরের চতুর্থ কন্টেনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একটি ফলকের আবরণ উন্মোচন করেন। পরে,এক জনসভায় প্রধানমন্ত্রী দুটি মেট্রোরেল করিডর নির্মাণের শিলান্যাসের জন্য একটি ফলকের আবরণ উন্মোচন করেন।

জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের সেবায় ডঃ বাবাসাহেব আম্বেদকরের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ইন্দু মিল্স কম্পাউন্ডে বিশ্বমানের একটি সৌধ গড়ে তোলা হবে এবং এটি নির্মাণে মহারাষ্ট্রের সমস্ত গ্রামের মানুষকে সামিল করা হবে। ডঃ আম্বেদকরের অবদান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে ২৬ নভেম্বর তারিখটি সংবিধান দিবস হিসেবে উদযাপন করা হবে।

সংরক্ষণ নীতির পর্যালোচনা সম্পর্কিত সব ধরনের গুজব প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে নাকচ করে দেন। তিনি বলেন, ডঃ আম্বেদকর সংরক্ষণ সংক্রান্ত যে সমস্ত সুযোগ-সুবিধা দিয়ে গিয়েছেন, তা কেউ কেড়ে নিতে পারবে না।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ গ্রামাঞ্চলে পরিকাঠামো উন্নয়ন ও জলসঞ্চয়ের ব্যবস্থা আরও ত্বরান্বিত করতে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করছেন প্রধানমন্ত্রী তাঁর ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে দুই কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সুরেশ প্রভু ও শ্রী নীতিন গড়করির কাজের বিশেষ প্রশংসা করেন। তিনি দেশের অর্থ ব্যবস্থার উন্নয়নে বন্দর-কেন্দ্রিক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘;মেক ইন ইন্ডিয়া’র সাফল্য এর ওপর অনেকখানি নির্ভর করছে।

এর আগে, সকালে প্রধানমন্ত্রী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী উপলক্ষে দুই প্রবীন নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ী ও শ্রী জর্জ ফার্নান্ডেজের সঙ্গে দেখা করেন।

SSS/BD/SB/S