পিএমইন্ডিয়া
কেন্দ্রীয়রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে মজুরি সংক্রান্ত অষ্টম পর্যায়ের আলোচনা ও চুক্তিরলক্ষ্যে এক মজুরি নীতি আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।
মন্ত্রিসভারএই সিদ্ধান্ত গ্রহণের ফলে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পরিচালন কর্তৃপক্ষ তাদেরশ্রমিক-কর্মচারীদের জন্য স্বাধীনভাবে মজুরি সংশোধনের ব্যাপারে চুক্তি সম্পাদন করতেপারবে। গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত মজুরি চুক্তির মেয়াদ ৫-১০ বছরঅতিক্রান্ত, সেগুলির ক্ষেত্রে মজুরি সংশোধনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেইমন্ত্রিসভার আজকের এই সিদ্ধান্ত। তবে, সংশ্লিষ্ট সংস্থাগুলির আর্থিক সহায়সম্পদেরবিষয়গুলিও বিশেষভাবে বিবেচনা করা হবে এই মজুরি সংশোধন প্রক্রিয়ায়। এজন্য কেন্দ্রীয়সরকারের কাছ থেকে কোনরকম বাজেট সংস্থানের ব্যবস্থা থাকবে না বলে সুস্পষ্টভাবেজানানো হয়েছে। সুতরাং, মজুরি সংশোধনের যাবতীয় দায়ভার বহন করতে হবে সংশ্লিষ্ট কেন্দ্রীয়রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে তাদের নিজস্ব ও অভ্যন্তরীণ সহায়সম্পদ থেকে।
অনুমোদিতনীতি-নির্দেশিকা অনুসরণ করে মজুরি সংশোধনের ব্যবস্থা করা হয়েছে, এই মর্মেরাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রক বা দপ্তরের কাছে জানানোর পরইনতুন মজুরি চুক্তি বাস্তবায়িত করতে পারবে সংশ্লিষ্ট সংস্থাগুলি।
PG/SKD/DM