পিএমইন্ডিয়া
সন্ত্রাসএবং সংগঠিত অপরাধের যে কোন ধরনের তৎপরতাকে প্রতিহত করতে পরস্পরের মধ্যে সহযোগিতাসূত্রে আবদ্ধ হবে ভারত ও রাশিয়া। আজ এই মর্মে দু’দেশের মধ্যে সহযোগিতা চুক্তিসম্পাদনের এক প্রস্তাবে সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এই বৈঠকে প্রস্তাব করা হয়েছেযে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে এক ভারতীয় প্রতিনিধিদলের আসন্ন রাশিয়াসফরকালে এই সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হবে। প্রতিনিধিদলের প্রস্তাবিত সফরসূচিরসময় ও তারিখ হল, ২৭-২৯ নভেম্বর, ২০১৭।
প্রসঙ্গতউল্লেখ্য, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিবিড় সহযোগিতার লক্ষ্যে আন্তর্জাতিকমঞ্চগুলিতে ভারত ও রাশিয়া বরাবরই এক অপরের সঙ্গে একযোগে কাজ করে আসছে। বিশ্বেসন্ত্রাস ও সংগঠিত অপরাধ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে তার কার্যকরমোকাবিলায় একযোগে কাজ করা জরুরি হয়ে পড়েছে। এই কারণে দুটি দেশের মধ্যে এই সহযোগিতাচুক্তির প্রস্তাব ও তার অনুমোদন।
PG/SKD/DM/…