পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ভারতের নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এবং মোজাম্বিকের মধ্যে মউ স্বাক্ষরের বিষয়টি অনুমোদিত হয়েছে। এ বছর ৫ আগস্ট মোজাম্বিকের প্রেসিডেন্ট মিঃ ফিলিপ নিউসি-র ভারত সফরকালে এই মউটি স্বাক্ষরিত হয়। ভারতের নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এবং মোজাম্বিকের জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রকের মধ্যে এ সম্পর্কিত সহযোগিতা প্রসারের চুক্তিটিতে স্বাক্ষর করা হয়। দু’দেশের মধ্যে সহযোগিতার প্রসার ও উন্নয়নে এটি বিশেষ সহায়ক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দু’দেশের মধ্যে সহযোগিতামূলক প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা, প্রযুক্তিগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার প্রসার ও উন্নয়ন, বিনিয়োগের প্রসার এবং নতুন ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্বের ফলে ভারত ও মোজাম্বিক দুটি দেশই বিশেষভাবে লাভবান হবে। এছাড়াও, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণসূচি, গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সৌর শক্তি, বায়ু শক্তি, বায়োমাস, জৈব জ্বালানি ইত্যাদি ক্ষেত্রেও দু’দেশের মধ্যে সহযোগিতামূলক বোঝাপড়ার মনোভাব আরও উৎসাহিত হবে। অন্যান্য বিষয়গুলির মধ্যে রয়েছে, পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দু’দেশের বেসরকারি ক্ষেত্রকে উৎসাহদান এবং একে অপরের দেশে বিজ্ঞানের পরীক্ষানিরীক্ষা ও গবেষণার জন্য সফর।
PG/SKD/DM/S