পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেআজ অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্গত শ্রেণী-বিভাগের বিষয়টি খতিয়ে দেখার জন্যগঠিত কমিশনের মেয়াদ আরও ১২ সপ্তাহ সম্প্রসারণের, অর্থাৎ ২০১৮-র ২ এপ্রিল পর্যন্ত বাড়িয়েদেওয়ার প্রস্তাব মঞ্জুর করেছে। এই মেয়াদ সম্প্রসারণের ফলে কমিশনের পক্ষে অন্যান্য অনগ্রসরশ্রেণীর অন্তর্গত শ্রেণী-বিভাগের বিষয়টিতে স্বার্থ-সংশ্লিষ্ট নানা পক্ষের সঙ্গেআলোচনার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করা সম্ভব হবে।
ভারতীয় সংবিধানের ৩৪০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি অনুমোদনক্রমে২০১৭-র ২ অক্টোবর এই কমিশন গঠিত হয়েছিল, আর এর অধ্যক্ষ দায়িত্বগ্রহণের ১২ সপ্তাহেরমধ্যে কমিশন তার প্রতিবেদন পেশ করবে বলে নির্ধারিত ছিল।
অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রীমতী জি রোহিনীর নেতৃত্বে এই কমিশন গত ১১অক্টোবর, ২০১৭ তারিখে কাজ শুরু করে, আর এ পর্যন্ত অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণথাকা সব রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যের অনুন্নত শ্রেণী কমিশনগুলির সঙ্গেআলাপ-আলোচনা সারে। কমিশন, গত ৩ বছরে বিভিন্ন উচ্চশিক্ষা সংক্রান্ত পাঠক্রমেঅনগ্রসর শ্রেণীর ভর্তির সংক্রান্ত তথ্যাদি ১৯৭টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকেচেয়েছে এবং একইভাবে সরকারি দপ্তর, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিএবং কেন্দ্রীয় সরকারি রাষ্ট্রায়ত্ত উদ্যোগগুলিতে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদেরচাকরির ক্ষেত্রে গত ৩ বছরের তথ্যাদিও চেয়ে পাঠিয়েছে।
এইসব তথ্যাদি বিশ্লেষণ ও পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্যই কমিশন আরও ১২সপ্তাহ মেয়াদ সম্প্রসারণের অনুমতি প্রার্থনা করে।
PG/DM